বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রাণের হিসাব ও অর্থ তছরুপের অভিযোগ হাসনাতদের বিরুদ্ধে তারেক রহমানের

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬১ সময় দেখুন

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান ত্রাণ বিতরণ ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে হাসনাতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি দাবি করেন, ত্রাণের অর্থ ও সামগ্রীর সঠিক হিসাব জনগণের সামনে তুলে ধরা হয়নি।

ভিডিও বক্তব্যে তারেক রহমান বলেন, হাসনাতরা দুর্নীতিমুক্ত থাকার দাবি করলেও ত্রাণের হিসাব দিতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা ইউটিউব দেখার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, ইউটিউবে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায়, ত্রাণ হিসেবে আসা কাপড়চোপড় কেজি দরে বিক্রি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কাপড় পরে ব্যবসায়ীরা মাঠে শুকাতে দিয়েছিলেন।

ত্রাণ তহবিল নিয়ে অভিযোগ তুলে তারেক রহমান বলেন, সাধারণ মানুষ বন্যাদুর্গতদের সহায়তায় আন্তরিকভাবে অর্থ ও স্বর্ণালংকার পর্যন্ত দান করেছিলেন। কিন্তু সেই অর্থ যথাযথভাবে ব্যয় না করে তছরুপ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় যখন মানুষ চরম দুর্ভোগে ছিল, তখন সংগৃহীত ত্রাণ যথাসময়ে বিতরণ না করে পরে সরকারি তহবিলে জমা দেওয়ার কথা বলা হয়েছে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষ ওই তহবিল থেকে কোনো সহায়তা পেয়েছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। বক্তব্যের শেষাংশে হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নিজ এলাকায় কয়েকশ কোটি টাকা নেওয়ার অভিযোগও করেন তারেক রহমান।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD