মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

ব্যাটিং ধসে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২৫ সময় দেখুন
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হতাশাজনক ব্যাটিং করেছে বাংলাদেশ। ইনিংসের একপর্যায়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ দিকে ভয়াবহ ধসে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান করে ফিরলে দ্রুতই প্রথম ধাক্কা খায় দল। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। সাদমান ২০ রান করে আউট হলেও মুমিনুল ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন।

মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে ৬০ রান করে মুমিনুল বিদায় নেওয়ার পরই ছন্দ হারায় বাংলাদেশ। এরপর শান্ত ১৯ রান করে আউট হন। অভিজ্ঞ মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ের পর নিম্নক্রমের ব্যাটাররা কেউই প্রতিরোধ গড়তে না পারায় মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ আটটি উইকেট হারিয়ে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় সফরকারীরা।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নিউম্যান নিয়ামহুরি। তিনি চারটি উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD