বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

গাছকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে: ত্রিশালের ইউএনও

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে কৃষকদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং গাছ পরিচর্যার উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চারা বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, গাছকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এ উদ্যোগ সফল হলে এর সুফল ভোগ করবে দেশের প্রতিটি নাগরিক।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাম্মিম জাহানসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং পরিচর্যার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD