বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ডাঃ মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয় সংসদে ‘আমেরিকান ককাস’ এর কো-চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০৩ সময় দেখুন

ডাঃ মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয় সংসদে ‘আমেরিকান ককাস’ এর কো-চেয়ারম্যান নির্বাচিত ৩০ জুন: বাংলাদেশ জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ (American Caucus) আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্পিকারের অনুমোদনের মাধ্যমে এই ককাসের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুমোদিত নির্বাহী কমিটিতে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. ওসমান ফারুক চেয়ারম্যান এবং ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রকাশিত নির্বাহী কমিটিতে আরও রয়েছেন ব্যারিস্টার নওশাদ জামির, ব্যারিস্টার আন্দালীব রহমান, হুমাম কাদের চৌধুরী, আখতার হোসেন, মীর আহমেদ বিন কাশেম, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম ও মারদিয়া মমতাজ। সংসদে অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ও কো-চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান লিটনকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা করতে দেখা যায়। পরে কণ্ঠভোটে ককাসটির অনুমোদন সম্পন্ন হয়।

এদিকে আগামী ৪ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদের সাউথ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস (Freedom 250) উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকছে ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ। নতুন এই ককাসের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD