বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

অর্থবছরের শেষ দিনে ধানীখোলা খাদ্য গুদাম পরিদর্শনে ত্রিশালের ইউএনও

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে ২০২৫-২৬ অর্থবছরের সমাপ্তি উপলক্ষে সরকারি খাদ্যশস্যের মজুদ ও সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার ৩০ জুন সকালে উপজেলার ধানীখোলা খাদ্য গুদাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

পরিদর্শনকালে তিনি খাদ্যশস্যের মজুদ, সংরক্ষণ ব্যবস্থা এবং রেজিস্টারসহ বিভিন্ন দাপ্তরিক নথিপত্র যাচাই করেন। অর্থবছরের শেষ দিনে সারাদেশের খাদ্য গুদামে বার্ষিক মজুদ যাচাই কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন পরিচালিত হয়।

একই কর্মসূচির আওতায় ত্রিশাল উপজেলার ধলা খাদ্য গুদাম পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুর রহমান।  খাদ্যশস্যের মজুদ এবং সংশ্লিষ্ট নথিপত্রও পরীক্ষা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যশস্যের সঠিক হিসাব, সংরক্ষণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রতিবছর অর্থবছরের শেষ দিনে এ ধরনের পরিদর্শন পরিচালনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD