মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

হালুয়াঘাট পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ২৪ কোটি ২৬ লাখ টাকা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৩ সময় দেখুন

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গঠনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন হালুয়াঘাট পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।

ঘোষিত বাজেট অনুযায়ী, নতুন অর্থবছরে বিভিন্ন খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা।

বাজেটে পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে নিয়মিত বর্জ্য সংগ্রহের ব্যবস্থা, আধুনিক ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প, কবরস্থান ও শ্মশান নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট উপস্থাপন শেষে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি পৌরবাসীর প্রতি নির্ধারিত সময়ের মধ্যে পৌরকর, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিল এবং অন্যান্য বকেয়া পরিশোধের আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও নিয়মিত রাজস্ব আদায় নিশ্চিত হলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ চৌধুরী মানিক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD