বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা; সভাপতি শওকত, সাধারণ সম্পাদক হাফিজ ফরাজি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফিজ ফরাজিকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. আজিজুল হকিম ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

এদিকে, নবনির্বাচিত সভাপতি মো. শওকত হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজ ফরাজি সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD