মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার চিন্তা-চেতনা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ। দেশের মানুষও তাকে হৃদয়ে ধারণ করেছে। স্বাধীনতা, সাম্য ও মানবতার সংগ্রামে নজরুলের সাহিত্য ও সংগীত যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে নজরুলের ‘আমি হবো সকাল বেলার পাখি’ কিংবা ‘থাকবো নাকো বদ্ধ ঘরে’—এ ধরনের কবিতা নতুন প্রজন্মকে ইতিবাচক চিন্তা ও স্বপ্ন দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নজরুল বর্ষের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি নজরুল-গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও বাঙালির ঐতিহ্য ঐক্য ও সম্প্রীতির। সরকার শুধু মানুষের নয়, সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেও বদ্ধপরিকর। এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত জাতীয় জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD