বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালের মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী প্রতিবন্ধী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ালেন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮৩ সময় দেখুন
মানবিকতা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী এক অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, উপজেলার একটি অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের দুর্দশার খবর জানতে পেরে ইউএনও আরাফাত সিদ্দিকী দ্রুত তাদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করেন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ব থেকে এসব পরিবারের পাশে এগিয়ে আসা উচিত।
সহায়তা পেয়ে প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কঠিন সময়ে এই সহযোগিতা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। স্থানীয় বাসিন্দারা ইউএনও আরাফাত সিদ্দিকীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মধ্যে আশার আলো জাগায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD