বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে সড়ক, শিক্ষা ও সেবাখাতে নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬০ সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অল্প দিনের মাথায় এলাকায় উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত তৈরি করে চলেছেন ডা.মাহবুবুর রহমান লিটন এমপি। তিনি পুরোনো সব জটিলতা ভেঙে অবহেলিত ত্রিশালকে একটি আধুনিক এবং মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ত্রিশাল উপজেলার শিক্ষা, যোগাযোগ ও স্থানীয় সেবার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের ‘ত্রিশাল-ফুলবাড়ীয়া-আছিম টু সানকিভাঙ্গা বগার বাজার সড়কের মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।

এছাড়াও উপজেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে নতুন করে আরও একশো কিলোমিটার সড়ক পাকাকরণের একটি বড় প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর নেতৃত্বে উপজেলার খানাখন্দে ভরা সড়কগুলো সংস্কার করে যোগাযোগ ব্যবস্থায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হচ্ছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।

যোগাযোগের পাশাপাশি উপজেলার শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের যুগোপযোগী পরিবেশে পড়াশোনার সুযোগ করে দিতে নতুন একাডেমিক ভবন নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে তিনি ‘দুখু মিয়া বিদ্যানিকেতনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য ১৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো দুখুমিয়া বিদ্যানিকেতন, বড়মা উচ্চ বিদ্যালয়, রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, খাগাটি জামতলি ফাজিল মাদরাসা এবং ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসা। নতুন ভবন ও সংস্কারের বরাদ্দ আসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। স্থানীয় শিক্ষাবিদেরা জানান, দীর্ঘদিন ধরে যেসব বিদ্যালয়ে ক্লাসরুমের তীব্র সংকট ছিল, এই উদ্যোগের ফলে তা দূর হবে।

একই সাথে সাধারণ মানুষের দাপ্তরিক সেবাপ্রাপ্তি সহজ ও গতিশীল করতে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সেবার পাশাপাশি ত্রিশালের কৃষি ব্যবস্থার সেচ সুবিধা নিশ্চিত করতে ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। উপজেলা যুবদলের অন্যতম নেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল জানান, “সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ভাইয়ের নিরলস প্রচেষ্টায় আগামী দিনগুলোতে ত্রিশালে রেকর্ড পরিমাণ উন্নয়ন সম্ভব হবে। তাঁর হাত ধরেই ত্রিশাল একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।”

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, পর্যায়ক্রমে ত্রিশাল উপজেলার সকল খানাখন্দে ভরা সড়ক পাকা করা হবে, যাতে কোনো এলাকা বা সড়ক অবহেলিত না থাকে। ত্রিশালকে একটি উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD