শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সাথে নিসা মনির পিতার সাক্ষাৎ: দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৫ সময় দেখুন
সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সাথে নিসা মনির পিতার সাক্ষাৎ: দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় সংঘটিত শিশু নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর বাবা রাজু মিয়া।
শনিবার বিকেলে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করে এ সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। রাজু মিয়া বলেন, ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক রায় প্রমাণ করে সরকার নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এ জন্য তিনি আদালত, পুলিশ প্রশাসন এবং এমরান সালেহ প্রিন্সের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিসা মনির শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ধোবাউড়ায় ধর্ষণ, মাদক, জুয়া এবং সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে আমি এবং ধোবাউড়া বিএনপি দৃঢ় অবস্থানে থাকব। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উল্লেখ্য, ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় তিনজন প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড এবং একজন অপ্রাপ্তবয়স্ক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ৮ জুলাই ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। গত ১৪ জুন এ মর্মান্তিক ঘটনার পর ১৫ জুন নিহত শিশুর বাবা রাজু মিয়া ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগপত্র দাখিলের পর মাত্র ১০ কার্যদিবস এবং ঘটনার ২৫ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত এ রায় প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD