বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক প্রকাশ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১২ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের আইন, সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় অনন্য অবদান রেখে গেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”উপাচার্য আরও বলেন, “দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, প্রজ্ঞাবান আইনবিদ ও গণতান্ত্রিক মূল্যবোধের একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)- এর প্রতিষ্ঠাকালীণ এবং স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি গত ১২ জুলাই রবিবার ভোর সোয়া চারটায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগ ও বার্ধক্য জনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD