বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন এই ছাত্রনেতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিজয়ের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো স্পষ্ট নয়। মৃত্যুর এক দিন আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিজয় লিখেছিলেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওই পোস্টের পর তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD