শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

১৩ বছর পর ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায়

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৯ সময় দেখুন

দীর্ঘ ১৩ বছর পর বহুল আলোচিত ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। এছাড়া দণ্ডপ্রাপ্ত আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকরাম হোসেন জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD