শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেলো দুই যুবকের

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৯ সময় দেখুন

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০), ট্রলি চালক আমিরুল ইসলাম এবং তার সহকারী নিরব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখে ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময় ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল ইসলাম। রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD