মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯১ সময় দেখুন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন ।  ২১ জুলাই মঙ্গলবার  দুপুরে  ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ তিনজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

 

দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে ট্রাকের নিচে চলে যায় বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই ওই পুরুষের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার যেভাবে চায়, সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, চালক ও সহকারী দুজনেই পলাতক। ট্রাকটি চালকের বদলে সহকারী চালাচ্ছিলেন কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD