সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

স্কুল পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসকের ‘ক্লিন সানডে’ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৬ সময় দেখুন

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিভাবক সমাবেশে অংশগ্রহন করেন| পরে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন| এর মাধ্যমে Clean Sunday কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন| এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা বজায় রাখতে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন|

তিনি বলেন, ‘আপনার সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি; রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি|’ তিনি জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের প্রতি রবিবার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা দেন| পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় এই কর্মসুচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি| প্রধান অতিথি স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন|

এসময় নওমহল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD