শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

মেসিদের উদ্দেশে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭১ সময় দেখুন

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামার পর রানার্সআপ আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইনফান্তিনো বলেন, আর্জেন্টিনা শিরোপা না জিতলেও পুরো টুর্নামেন্টজুড়ে তাদের লড়াকু মানসিকতা ও প্রত্যাবর্তনের গল্প বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করেছে।

তিনি লেখেন, “আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! তাদের অবিস্মরণীয় প্রত্যাবর্তন ও লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের ফুটবলপ্রেমীদের তারা এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা কেউ কখনো ভুলবে না।”

ইনফান্তিনো আরও বলেন, ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিকতারই প্রমাণ। তিনি দলের উদ্দেশে লেখেন, এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এবং শেষ পর্যন্ত দারুণ আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য তোমাদের ধন্যবাদ। পুরো টুর্নামেন্টজুড়ে এবং ফাইনালের পর বিভিন্ন সমালোচনার মুখে পড়া আর্জেন্টিনার পাশে দাঁড়িয়ে ফিফা সভাপতি দলটির ইতিবাচক দিক ও লড়াইয়ের মানসিকতাকেই গুরুত্ব দিয়েছেন।

শুধু আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের সেরা চার দলের প্রতিটির জন্যই আলাদা শুভেচ্ছাবার্তা দিয়েছেন ইনফান্তিনো।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শিরোপা জেতার ১৬ বছর পর স্পেন আবারও বিশ্বজয়ের স্বাদ পেল। ফুটবলের ইতিহাসে যুক্ত হলো আরেকটি সোনালি অধ্যায়। শেষে তিনি বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে পরিবার, সমর্থক ও পুরো জাতির সঙ্গে এই ঐতিহাসিক অর্জন উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “ফুটবল ইতিহাসের পাতায় আপনারা নিজেদের আসন পাকাপোক্ত করেছেন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD