শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনার

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৬ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আইন অনুষদের যৌথ আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২৭ জুলাই সোমবার সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘চারুকলা অত্যন্ত পুরনো একটি বিষয়। প্রাচীনকাল থেকেই মানুষ ছবি আঁকে। বর্তমান আধুনিক যুগে এআই-এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। তবে এআই-এর কোন চিন্তাশক্তি নাই, মানুষ তার চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে নতুন জ্ঞান আবিষ্কার করতে পারে। চিন্তশক্তি বাস্তব জীবনের প্রতিফলন। আর আইনের ক্ষেত্রে আমরা এখনো ২০০বছরের পুরনো ব্রিটিশ আইনেই পড়ে আছি। এর অন্যতম কারণ গবেষণা হলেও এর প্রচার না থাকা। গবেষণা প্রতিবেদন বছরে একটা করুন, তবে মানসম্মত করুন। এরপর গুণগত মানসম্পন্ন জার্নালে তা প্রকাশ করুন। একসময় আমরা কেউই থাকবো না, কিন্ত আমাদের গবেষণাগুলো/কাজগুলো থাকবে।’ গবেষণা প্রতিবেদন বিভাগের সেমিনারে রেখে শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিতে এবং গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা রাখতে উপস্থিত শিক্ষকগণের প্রতি আহ্বান জানান উপাচার্য।

সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন) ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ও শিল্পকলার ইতিহাস বিভাগের প্রফেসর ড. এ এইচ এম তাহমিদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম জাফর উল্লাহ তালুকদার। সঞ্চালনায় ছিলেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলা ও আইন অনুষদের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুলকলা ও আইন অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্ব শেষে চারুকলা বিভাগে ৪টি এবং আইন ও বিচার বিভাগে ৭টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয় াব

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD