শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

উজবেকিস্তানকে উড়িয়ে কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭২ সময় দেখুন

দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) পুরুষ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা ৩-০ সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।মঙ্গলবারের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করায় আগামীকাল ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার পথে পাঁচটি ম্যাচ জিতেছে দলটি। একমাত্র হার এসেছে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এছাড়া লিগ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে হরষিত বিশ্বাসের নেতৃত্বাধীন দল।

এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক ভলিবলের র‍্যাঙ্কিংয়েও। দীর্ঘদিন নিয়মিত র‍্যাঙ্কিংভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে না পারায় আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। ২০২৩ সালের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের পর দলটির অবস্থান ছিল ১৪৮ নম্বরে। তবে কাভা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ একলাফে ৭৫ নম্বরে উঠে এসেছে।

উল্লেখ্য, কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এর আগে মাত্র একবার শিরোপা জিতেছিল। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার শক্তিশালী স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে জাতীয় দল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD