ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ হতে রট নিচে নামাতে গেলে রট বিদ্যুতের তাড়ে জড়ায়ে ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে|
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)|
ঘটনাস্থলের নির্মানাধীন ভবনে কর্মরত আরেক শ্রমিক মো. হাসান জানান – ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়| তিনি শ্রমিকদের রড গুলো সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে বলি| তখন এই দুই শ্রমিক রট গুলো সিড়ি দিয়ে না নামিয়ে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন| এ সময় ল¤^া রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে ছিটকে পড়ে যায়| আশপাশের লোকজন তাদের উদ্বার করে ত্রিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাদের মৃত ঘোষনা করেন |
ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব শ্রমিকদের এক ওসতাগারের কাছে চুক্তি ভিত্তিতে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং ঘটনার সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না|
তিনি আরো জানান, ছাদে রাখা রডগুলো সিঁড়ি দিয়ে নামানোর জন্য দায়িত্বরত ঠিকাদার ও শ্রমিকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল| পরে ফোনে জানতে পারেন, রড নামানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগায় দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান এবং তাদের মৃত্যু হয়েছে|
ত্রিশাল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে পৌঁছে দেখি নিহতদের মৃত্যুসনদ প্রস্তুতের কার্যক্রম চলছিল| মরদেহ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করেছিলাম, তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন| অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে হয়| ¯^জনদের কাছ থেকেও জানতে পেরেছি, কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা নিচে পড়ে যান|
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হবে|