শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

শফিকুল হত্যা: দ্বিতীয় স্ত্রী ইতির যাবজ্জীবন, ভাই খালাস

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬১ সময় দেখুন

ময়মনসিংহ নগরীতে ছয় বছর আগে শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

একই মামলার অপর আসামি দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ জুন পারিবারিক বিরোধের জেরে আফরোজা শেখ ইতি পরিকল্পিতভাবে স্বামী শফিকুল ইসলাম শপুকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ নগরীর হাবুন ব্যাপারী মোড় এলাকার একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। তিন দিন পর স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার কোতোয়ালি মডেল থানায় ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং দ্বীন ইসলামকে বেকসুর খালাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD