শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৯ সময় দেখুন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৯ জুলাই) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন; বাগেরহাটের শরণখোলার মনসুর আলী (৩৫), ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির আব্দুল হামিদ (২৮), সেহড়া ধোপাখলার রনি মিয়া (৩০), বলাশপুরের জুয়েল (২৮) ও রমজান (১৯), রেলস্টেশন এলাকার জাহাঙ্গীর মিয়া (২৮), পাটগুদামের রিয়াজ (২৫) এবং সোলারের মোড়ের আনিস (২৮)। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জানান, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ, বলাশপুর, চর কালীবাড়ী ও রেলও‌য়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চু‌রি, ছিনতাই, মাদকসহ পূর্বের একা‌ধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এ নি‌য়ে গত ক‌য়েক‌দি‌নে সর্বমোট ৪০জন ছিনতাইকারী‌কে গ্রেপ্তার ক‌রে আদালতে প্রেরণ করা হ‌য়ে‌ছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD