শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ক্লিন ত্রিশাল’ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪১ সময় দেখুন

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ক্লিন ত্রিশাল’ ও ‘ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার রাশেদুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস মৃধা সেভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এন. এম. জহিরুল ইসলাম, ত্রিশাল হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম ত্রিশাল হেল্পলাইনের সভাপতি ও সদস্যবৃন্দ নবজাগরণ ব্লাড ডোনেশন ত্রিশালের সদস্য রেড ক্রিসেন্টের সদস্য বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় ত্রিশাল পৌরসভা ও উপজেলার সার্বিক উন্নয়ন পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার বর্জ্য ব্যবস্থাপনা জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ত্রিশাল গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সভায় ‘ক্লিন ত্রিশাল’ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD