শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সার্জিও গোর, আলোচনায় রোহিঙ্গা সংকট

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও গুরুত্ব পায়। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের সম্ভাব্য পথ নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গোর। সেখানে তিনি রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে অবগত হন।

ট্রাম্প প্রশাসনের এই বিশেষ দূত তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। তার সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD