সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

প্রাথমিক শিক্ষায় চতুর্থ-পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক মার্শাল আর্ট

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ বাড়াতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার জরুরি উল্লেখ করে প্রতিমন্ত্রী সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে ববি হাজ্জাজ বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর কারাতে চর্চা শুরু হয়। কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব ও ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি এখনো তাঁকে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি কৃতী কারাতেকাদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD