শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ, এগিয়ে গেল ত্রিশাল পৌরসভা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৫ সময় দেখুন

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার পথে এগোচ্ছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা। পৌর এলাকার বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান PowerChina। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে ত্রিশাল পৌরসভার প্রশাসকের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে ত্রিশাল পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় পরামর্শক, ত্রিশাল পৌরসভার প্রশাসক, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ত্রিশাল পৌরসভার বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে একদিকে পৌর এলাকার বর্জ্য অপসারণের স্থায়ী সমাধান হবে, অন্যদিকে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

PowerChina ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সুবিধাজনক স্থানে একটি Waste Management Plant স্থাপনের পরিকল্পনা করছে। সেখানে ত্রিশাল পৌরসভার সংগৃহীত বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে।

ত্রিশাল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার একটি স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে এটি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় পৌরসভার সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD