শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাণী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫২ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাণী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বাণী দিয়েছেন।

বাণীতে উপাচার্য বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিকামী জনতার বিজয় অর্জিত হয়। দিনটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়-নীতি, স্বাধীনতা, সাম্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অধ্যায়ে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও দর্শনের প্রসঙ্গ তুলে ধরে উপাচার্য বলেন, অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের আপসহীন প্রতিবাদ এবং মানবতার পক্ষে দৃঢ় অবস্থান আজও পথ দেখায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে নজরুলের মানবিক ও মুক্তির দর্শনের গভীর মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি মুক্তচিন্তা, গবেষণা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম বিদ্যাপীঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, সহনশীলতা ও গণতান্ত্রিক চেতনা বিকাশে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের মূল্যবোধ ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD