মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

ভালুকায় ২২ একর সরকারি বনভূমি উদ্ধার, রোপণ ২০ হাজার গাছের চারা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ি মৌজায় অভিযান চালিয়ে প্রায় ২২ একর সরকারি বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধার করা এসব জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা। জমি উদ্ধারের পর সেখানে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি পরিচালিত অভিযানে হবিরবাড়ি বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিলের নেতৃত্বে তিনটি পৃথক দাগ থেকে এসব সরকারি জমি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৮৫ নম্বর দাগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওরিয়ন গ্রুপের দখলে থাকা প্রায় চার একর বনভূমি উদ্ধার করা হয়েছে। ওই জমির আনুমানিক বাজারমূল্য ৮০ কোটি টাকা। এ ছাড়া ১৫৪ নম্বর দাগ থেকে তিন একর এবং ৭১৭ নম্বর দাগ থেকে ১৫ একর বনভূমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে প্রভাবশালী একটি চক্রের যোগসাজশে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি এসব সরকারি জমি দখল করে নেয়। দীর্ঘদিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বিপুল পরিমাণ সরকারি বনভূমি দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জমি উদ্ধারের পর বনভূমি পুনরুদ্ধার ও বনায়ন নিশ্চিত করতে উদ্ধার করা ২২ একর জমিতে ইতোমধ্যে শাল, গর্জন ও চাপালিশসহ দেশীয় প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করেছে বন বিভাগ।

হবিরবাড়ি বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল বলেন, “সরকারি বনভূমি শুধু উদ্ধার করাই নয়, সেগুলোকে পুনরায় সবুজ বনাঞ্চলে রূপান্তর করাই আমাদের মূল উদ্দেশ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে এ ধরনের উচ্ছেদ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD