বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০৩ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘DC’s Award for Cleanliness’ সম্মাননা পেয়েছে।

৯ আগস্ট রোববার ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

চলমান CleanMymensingh’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি রোববার ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক মাসে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ত্রিশাল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসনের কর্মকর্তারা, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে ত্রিশালের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ‘ক্লিন সানডে’ কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন ইউএনও।

পরিচ্ছন্নতার এ উদ্যোগের মূল বার্তা— ‘চলো অভ্যাস বদলাই, যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD