মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৬ সময় দেখুন
ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১০ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টার সময় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায় এলাকাবাসীর সহযোগিতায় আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় তিন মাদক সেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এই শাস্তি প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্তরা হলেন বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর গ্রামের মোঃ কাশেম মিয়ার ছেলে মোঃ রিয়াজ (২৩), কে ১ বছর কারাদন্ড প্রদান, বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর গ্রামের আমির উদ্দিনের ছেলে আরিফ ২ কে ৬ মাস কারাদন্ড প্রদান এবং বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে বাবুল হোসেনকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ বাহিনী ও সহযোগী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD