মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ, দ্রুত কাজ শুরুর আশ্বাস

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৩ সময় দেখুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় রাস্তায় ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন স্থানীয় যুবক ও এলাকাবাসী।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ার নামে পরিচিত রাস্তাটির কাদাযুক্ত স্থানে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানান তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটিতে পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে।

স্থানীয় রফিকুল ইসলামের ছেলে মো. এবাদুল ইসলাম বলেন, “আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি। আমাদের দুর্ভোগের শেষ নেই। ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি অবহেলিত। দীর্ঘদিনেও এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে রাস্তাটিতে হাঁটুসমান কাদা হয়। ফলে কোমলমতি শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।”

তিনি আরও বলেন, জরুরি কোনো রোগীকে এই রাস্তা দিয়ে যানবাহনে করে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। অনেক সময় বিকল্প হিসেবে নদীপথে ট্রলারে করে রোগীকে হাসপাতালে নিতে হয়। এতে যেমন অনেক সময় লাগে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ বলেন, “আমি ফেসবুকের মাধ্যমে প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছি। রাস্তাটি দ্রুত কার্পেটিং করা হবে।”

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমোদন করিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কেটে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি ‘সীমান্ত সড়ক’ নামে কার্পেটিংয়ের জন্য অনুমোদিত হয়েছে। খুব দ্রুতই রাস্তাটির কাজ শুরু হবে।”

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত রাস্তাটির সংস্কারকাজ শুরু করে চলাচলের উপযোগী করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD