বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, শতাধিক সেলাই নিয়ে হাসপাতালে শ্রাবণী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৪ সময় দেখুন

গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে শতাধিক সেলাই নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই সন্তানের জননী শ্রাবণী আক্তার (২৩)। গত ৯ আগস্ট রাতে পৌরসভার গৃধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী জনি মিয়া (৩২) পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী গ্রামের আমছার আলীর ছেলে। নির্যাতিতা শ্রাবণী আক্তার একই উপজেলার মহদীপুর ইউনিয়নের গারানাটা গ্রামের ছামছুল মিয়ার মেয়ে। চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

শ্রাবণীর পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন জনি মিয়া। মেয়ের সুখের কথা চিন্তা করে শ্রাবণীর বাবা নগদ টাকা ও স্বর্ণালংকার দেন। এরপরও পুনরায় যৌতুকের টাকা দাবি করেন জনি। টাকা আনতে অস্বীকার করায় শ্রাবণীর ওপর নির্যাতন চালানো হয়।

শ্রাবণীর বাবা ছামছুল ইসলাম জানান, ঘটনার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। মাঝরাতে কথা কাটাকাটির একপর্যায়ে জনি মিয়া প্রথমে বালিশচাপা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা বটি দিয়ে শ্রাবণীর মাথা ও হাতে এলোপাতাড়ি কোপান। এতে তিনি গুরুতর আহত হন।

পরদিন সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে অটোরিকশায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরিবারের অভিযোগ, সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর জনি মিয়া আহত স্ত্রীকে শ্বশুরবাড়িতে নিয়ে যান এবং পুনরায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে শ্রাবণী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিন অলিভ বলেন, “গৃহবধূ শ্রাবণীর অবস্থা খুবই খারাপ। আমরা তার পরিবারকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়েছি।”

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারওয়ারে আলম খান জানান, এ ঘটনায় গত ১৫ আগস্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শ্রাবণীর মা-বাবা মেয়ের সুচিকিৎসার জন্য বিত্তবানসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে অভিযুক্ত স্বামী জনি মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD