বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালের নতুন ইউএনও হাসনাত জাহান খান

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০৯ সময় দেখুন

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হাসনাত জাহান খান। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। নবাগত ইউএনও হাসনাত জাহান খান প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন হাসনাত জাহান খান। প্রশাসনিক দায়িত্ব পালনে তার অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি ত্রিশাল উপজেলার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ত্রিশাল উপজেলার উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। নতুন ইউএনও হিসেবে হাসনাত জাহান খানের দায়িত্ব গ্রহণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD