বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ৬ দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪১৩ সময় দেখুন

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ডাকা ৬ দফা দাবী আদায়ে কর্ম বিরতির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে ত্রিশাল উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ রেখে কর্ম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১লা অক্টোবর শুরু হওয়া কর্ম বিরতির অংশ হিসেবে ৫ অক্টোবর রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মানববন্ধন ও কর্মবিরোধী পালন করে। এ সময় সংগঠনের ৬ দফা দাবী আদায়ে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, কেন্দ্রীয় সমন্বয়ক সোহেল রানা, ও সহ-সভাপতি সোয়াইব উদ্দিন প্রমূখ। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ডাকা ৬ দফা দাবী গুলো হলো শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান সংযোগ, ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD