বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০৫ সময় দেখুন

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েসংলগ্ন বাখরেরকান্দি এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকালে শিবচর উপজেলা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

মাদারীপুরের শিবচরে স্বর্ণালংকারের লোভে শাম্পা খাতুন (২৮) নামে এক নারীকে হত্যার পর তার এক বছর বয়সী ছেলে আবিরকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে শাম্পার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার এক বছর বয়সী ছেলে আবিরের এখনো সন্ধান মেলেনি।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকেও আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

গ্রেপ্তারের সময় ফারুকের বাসা থেকে শাম্পার স্বর্ণের নাকফুল, রুপার গলার চেইন, জুতা ও ওড়না উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD