রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালের শিক্ষার্থীরা তোমরা যে সোনালী সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছ, যেকোনো মূল্যে তা ধরে রাখতে হবে। ্য ডাঃ মাহবুবুর রহমান লিটন ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে ডেকে নিয়ে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ময়মনসিংহে ডেঙ্গুতে আরও এক জনের মৃ”ত্যু, মৃতের সংখ্যা ১৫ হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, বদলি দুই এসিল্যান্ড ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি

ত্রিশালের শিক্ষার্থীরা তোমরা যে সোনালী সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছ, যেকোনো মূল্যে তা ধরে রাখতে হবে। ্য ডাঃ মাহবুবুর রহমান লিটন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ত্রিশালের গন মানুষের জন নন্দিত জন নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন-২০২৬ এর এসএসসি ও সমমান পরীক্ষায় ত্রিশালের শিক্ষার্থীরা তোমরা যে সোনালী সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছ, যেকোনো মূল্যে তা ধরে রাখতে হবে।

ত্রিশালের যারা শিক্ষার্থী রয়েছো তাদের কারো যাতে অর্থের অভাবে পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সংসদ সদস্য তথা তোমাদের প্রতিনিধি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ। টাকার অভাব কিংবা অন্য যেকোনো আর্থিক সংকটে তোমাদের কারো পড়াশোনা বাধাগ্রস্ত হলে কোনো সমস্যা হলে তোমরা সরাসরি আমার কাছে আসবে।

শিক্ষা শেষেও তোমাদের কর্মজীবন বা চাকরি শুরু করা পর্যন্ত আমি তোমাদের পাশে থাকব। শিক্ষার পথ সুগম রাখতে আমার দরজা তোমাদের জন্য সবসময় উন্মুক্ত। ময়মনসিংহের ত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ এর জিপিও ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরুপ এ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ত্রিশাল সরকারী নজরুল একাডেমী কলেজ এবং ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেন। ত্রিশাল সরকারী নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য , ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার। আরো বক্তব্য রাখেন ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ।
এসময় কৃতী শিক্ষাথীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD