বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎ ত্রিশাল সমিতির সংবর্ধনা পেলেন ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ত্রিশাল সমিতির সংবর্ধনা পেলেন ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ত্রিশাল উপজেলার ২৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল সমিতি, ময়মনসিংহ। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, অভিজ্ঞানপত্র, ব্যাগ, প্যাড, কলমসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরিশ্রম, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে সঙ্গী করে ভবিষ্যৎ গড়ার আহ্বান। সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা।


২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যৎ জীবনে আরও বড় লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম, আত্মবিশ্বাস, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ত্রিশাল সমিতি, ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন,ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. শাহ আলম বাদশা এবং কৃতি শিক্ষার্থী ফারজানা মোস্তফা কলি।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করবে। জিপিএ-৫ অর্জনের সাফল্যকে ভিত্তি করে উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। ত্রিশাল সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ ইসলাম এর সঞ্চালনায়-অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখেলেছুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করীম বাদল, সাবেক সাধারন সম্পাদক এসএম আলমগীর কবীরসহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ত্রিশাল সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD