বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ বছর পর ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব, দুই মাস শূন্য ট্রেজারার, ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্যোগেও পরীক্ষা চলবে, প্রয়োজনে স্থগিতের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন; রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা: আটক দুই

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা: আটক দুই

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের ওপর এক বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে া ২৯ নভেম্বর শনিবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। এতে চারজন সাংবাদিক গুরুতর আহত হন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাংবাদিকরা হরিরামপুর ইউনিয়নের একটি এলাকায় সংবাদ সংগ্রহের কাজে যান। এ সময় হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর চড়াও হয়। অভিযোগ উঠেছে, স্বপন মেম্বারের সহযোগী সন্ত্রাসী জিয়া ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে ও এলোপাতাড়ি হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত চারজন সাংবাদিক হলেন মতিউর রহমান সেলিম (দৈনিক সমকালের ত্রিশাল প্রতিনিধি) আব্দুল্লাহ আল ফাহাদ (দৈনিক কালবেলার প্রতিনিধি) এস এম মাসুদ রানা (সকালের সময় প্রতিনিধি)
রাকিবুল হাসান সুমন (দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি)। হামলার পরপরই আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ত্রিশালের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তারা অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত স্বপন মেম্বার ও জিয়াকে আটক করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD