বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ বছর পর ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব, দুই মাস শূন্য ট্রেজারার, ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্যোগেও পরীক্ষা চলবে, প্রয়োজনে স্থগিতের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন; রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

ত্রিশালে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং ও ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ সময় দেখুন

ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনী রিপোর্টিং, ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি শনিবার উপজেলা চত্বরে ত্রিশাল অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।
ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান এর সঞ্চালনায় ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুল রহমান,
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুল রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, নিরপেক্ষ ও যাচাই করা তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থার জায়গায় থাকতে হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় সাংবাদিকরা ভোটকেন্দ্র ও নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন, তবে কোনো প্রকার গুজব, অপপ্রচার কিংবা অযাচাইকৃত তথ্য প্রকাশ করবেন না । উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী বা দলের পক্ষে কিংবা বিপক্ষে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করবেন না। কর্মশালায় আলোচকরা জানান, ত্রয়োদশ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ্ আল মোতাহসিম বলেন নির্বাচনে সাংবাদিকরা ভোটকেন্দ্রের পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি সংবাদ আকারে তুলে ধরতে পারবেন,সেইক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবেন,ভোট গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এমন সংবাদ বা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকরা প্রসঙ্গে সহকারী অধ্যাপক জাককানইবি সাবরিনা মেহরীন রাহা তার বক্তব্যে নির্বাচনী রিপোর্টিংয়ে ফ্যাক্ট চেকিং টুল, ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল এবং ভুয়া তথ্য শনাক্ত করার বিভিন্ন পদ্ধতি নিয়েও আলোচনা করেন ।
কর্মশালায় ত্রিশাল উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD