রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

জাতীয় সংসদ ভবনে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৩ সময় দেখুন

রাজধানীর জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে অধিবেশন পরিদর্শনে আসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির এসব শিক্ষার্থী সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করে এবং সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও স্থাপত্যশৈলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা উপভোগ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আমি নিজেও রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম, আমার ভাই আরাফাত রহমান কোকো-ও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।

শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ছবি তোলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে সংসদে শিশুদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ রাখা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে তাঁর প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের বিশেষভাবে সংসদে আমন্ত্রণ জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD