রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয়ে শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রফিকুল ইসলাম শামীম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৫ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ- ২০২৬ অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিয়েছেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। সমাজে অনেক বিত্তবান থাকলেও নিঃস্বার্থভাবে দান করার মতো খুব কম মানুষই আছেন। আমাদের সমাজে বৈষম্য যেভাবে বাড়ছে তা কিছুটা হলেও কমাতে এই উদ্যোগ কার্যকর ভুমিকার রাখবে। সমাজে সাম্য ও স্থিতিশীলতা আনয়নে এই মহতী উদ্যোগ ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানটা শুধু চেক বিতরণের অনুষ্ঠান নয়, এটা অনুপ্রাণিত করার অনুষ্ঠান। তোমরা যারা আজ বৃত্তি গ্রহণ করলে ভবিষ্যতে তোমরাও একদিন প্রতিষ্ঠিত হয়ে অন্যকে বৃত্তি প্রদানে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।’

বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ট্রাস্ট ফান্ড প্রদানকারী শাহিদা খাতুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মো. রকিবুজ্জামান, নাঈমা আক্তার, প্রদিতি রাউত প্রমা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ৪ জন অসচ্ছল শিক্ষার্থীকে শাহিদা খাতুন ফোকলোর শিক্ষাবৃত্তি ও ২ জনকে শাহিদা খাতুন ফোকলোর মেধাবৃত্তি প্রদান করা হয়। শাহিদা খাতুন ফোকলোর শিক্ষাবৃত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক ৩৬ হাজার টাকা এবং বিএসএস (সম্মান) শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারীকে শাহিদা খাতুন ফোকলোর মেধাবৃত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকৈ বার্ষিক ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: ২০২২-২৩ শিক্ষাবর্ষের আসিফ ও সুরাইয়া সুলতানা রিয়া, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাকিল মিয়া ও তৃপ্তি রানী রায়। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: বিএসএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেছবাহ উদ্দীন ফাহিম ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাইয়ার সুলতানা বিপা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD