বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬১ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও কার্যকর ও জোরালো সমর্থন প্রত্যাশা করেছেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর কূটনীতিকরা প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। তারা বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তাদের এ সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময় থেকে ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। তবে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মুসলিম বিশ্বের এই জোট রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও বৈঠকে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD