রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে সেমিনার : দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর

রফিকুল ইসলাম শামীম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৯ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে সেমিনার : দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেমিনারের উদ্বোধনী পর্বে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা তুলনামূলক মেধাবী হয়। এই অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে চাকুরির বিশাল বাজার রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তোমাদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। তোমরা তোমাদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারলে তোমরা নিশ্চয়ই ভালো প্রতিষ্ঠানে ভালো পদে জায়গা করে নিতে সক্ষম হবে।’ এই সেমিনার আয়োজনের জন্য ব্যবসায় প্রশাসন অনুষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB)- এর ভাইস- প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার ও Hossain Mumlook & Co. – এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাথে The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) I Hossain Mumlook & Co. এর সাথে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং প্রতিষ্ঠান দুইটির পক্ষে স্বাক্ষর করেন যথাক্রমে The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) এর ভাইস- প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার ও Hossain Mumlook & Co. এর প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিবিএ/এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ৬টি কোর্স পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। প্রায় ৩ মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রামের সুযোগ পাবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হবে। অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদান, যাতে তাদের জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পায়। প্রয়োজনে ফিল্ড পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান। এছাড়া মিক্ষার্থীদের ধারাবাহিক উন্নয়নের জন্য মূল্যায়ন ও ফিডব্যাকসহ বিভিন্ন বিষয়ে সুযোগ, সুবিধা প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD