শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ লাখ টাকার মোহরানা বদলে ১ লাখ, গাইবান্ধায় কাজী কারাগারে জামালপুরে বজ্রপাতে ছাত্রশক্তি নেতা সহ দুইজন নি হ ত চিকিৎসাধীন অবস্থায় শেষ সায়মারও মৃত্যু নিভে গেল একই পরিবারের ৫ প্রাণ দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড বৈধ রেমিট্যান্সে উৎসাহ ও নতুন সুবিধার ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে সেমিনার : দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর হাটেই বেশি আগ্রহ কোরবানির পশু কিনতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন হাম: ময়মনসিংহ মেডিক্যালে আরও ২ শিশুর মৃত্যু নবগঠিত কমিটিতে জনাব এসএম কাউসার আহমেদ সহ-সভাপতি নির্বাচিত মিরপুর টেস্টে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় অগ্রগতি বাংলাদেশের

জামালপুরে বজ্রপাতে ছাত্রশক্তি নেতা সহ দুইজন নি হ ত

জামালপুর প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮ সময় দেখুন

জামালপুরে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ মে) দুপুরে জেলার সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন জাতীয় ছাত্রশক্তির নেতা ছিলেন।

নিহতরা হলেন- সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি গ্রামের আফসার আলীর ছেলে ফারুক আহামেদ (৩৭) ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মজনু মিয়া (২৫)। মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সদস্য ছিলেন স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন ফারুক আহামেদ। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার বাবা আফসার আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মজনু মিয়া। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD