বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

১০ লাখ টাকার মোহরানা বদলে ১ লাখ, গাইবান্ধায় কাজী কারাগারে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭০ সময় দেখুন

গাইবান্ধায় বিয়ের কাবিননামায় ১০ লাখ টাকার মোহরানা পরিবর্তন করে ১ লাখ ১০ হাজার টাকা করার অভিযোগে আব্দুল গোফফার নামের এক বিয়ের রেজিস্ট্রি কাজীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গাইবান্ধা সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার অফিসার গোবিন্দ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে পৌরসভা এলাকা থেকে অভিযুক্ত কাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানিপাড়ার কাজী অফিসে ১০ লাখ টাকা মোহরানায় রিক্তা আক্তারের সঙ্গে শরিফ আল কামালের বিয়ে নিবন্ধন হয়। তবে পরে কাবিননামা নিতে গেলে নানা টালবাহানা শুরু করেন কাজী।

ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তাকে ১ লাখ ১০ হাজার টাকার একটি কাবিননামা দেওয়া হয়। এতে মোহরানার পরিমাণ পরিবর্তন করা হয়েছে দাবি করে প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ৪ মে সদর থানায় লিখিত অভিযোগ দেন রিক্তা আক্তার। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় স্বামী শরিফ আল কামাল ও কাজী আব্দুল গোফফারের বিরুদ্ধে প্রতারণার মামলা নেয় পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কাবিননামায় মোহরানা পরিবর্তনের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত কাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD