বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা মোবাইল কোর্টে ত্রিশালে মাদক সেবনকারী ও বিক্রেতার জেল ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক৷ ব্যবসায়ী আটক ত্রিশালে আলোর দিশারী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশালে সাংবাদিকদের মানববন্ধন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন

সাংবাদিকুতার দায়িত্বপালনকালে গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের দ্বারা নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার ৯আগস্ট বেলা ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ত্রিশালে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তাও সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, দৈনিক মাটিও মানুষের নির্বাহী সম্পাদক এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাংবাদিক মামুনুর রশিদ, ফয়জুর রহমান ফরহাদ, ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান কিরন প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD