রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা-এর যোগদান চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ভোরের এক নতুন উদয় বাংলা সাহিত্যের রুচির বিপ্লব- প্রধানমন্ত্রী তারেক রহমান

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৬ সময় দেখুন

প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ভোরের এক নতুন উদয় বাংলা সাহিত্যের রুচির বিপ্লব| রাজধানীর পল্লবীতে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| তিনি বলেছেন সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড| ২৩ মে শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন|
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধে চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে| এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই| এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না| তিনি আগামী ১ মাসের মধ্যে শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়ে বলেন, যাতে করে ভবিষ্যতে আর কোনও ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়| তারেক রহমান বলেন-একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে| রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে| একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে|
২০০৬ সালের পর ত্রিশালে আর জাতীয় পর্যায়ে নজরুল জন্ম জয়ন্তী পালন করা হয়নি| আজ পূনরায় প্রায় ২ দশক পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করতে পেয়ে সরকার গৌরভ বোধ করছে|
তিনি বলেন দীর্ঘদিনের ফ্যাসীবাদী শাসন শুধু মাত্র দেশের মানুষের অধিকারই বা দেশের অর্থ সম্পদই লোট করেনি,বিচার বিভাগসহ দেশের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধংশ করে দিয়েছে| সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের সময় মানবতা মানবিকতা ও দেশের আবহমান কালের ধর্র্মীয় ও সামাজিকতা কে একে বারে বিনষ্ট করে দেয়া হয়েছে|
বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক পূর্ণ জীবন গড়তে হবে| এক্ষেত্রে ও কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক| কবি নজরুলের জীবন ও কর্ম বিশ্ব সাহিত্যের দরবারে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন| তাঁর জীবনবোধ ও জীবনদর্শন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে| এরই অংশ হিসেবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কি না, এ ব্যাপারে সম্ভবত যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাবো| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ও জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন|
ময়মনসিংহ জেলা প্রশাসক ছাইফুর রহমানের সভাপেিত্ব নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন| বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ ˆখয়ব,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, সংস্কৃতি সচিব কানিজ মাওলা, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক, ইমরান সালেহ& প্রিন্স,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী | পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD