মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইন মন্ত্রী নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ – আইনমন্ত্রী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ভোরের এক নতুন উদয় বাংলা সাহিত্যের রুচির বিপ্লব- প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রশিদুন্ নবী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর : শিশু রামিসা হত্যা একে একে ট্যাংকে নেমে প্রাণ গেল চার শ্রমিকের ত্রিশালে যুবদল নেতার দোকান উচ্ছেদ: ‘১৬ বছরের জীবিকা’ কেড়ে নেওয়ার অভিযোগ বাংলার বাঘের গর্জন: পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে। সোমবার সমাপনী দিন বিকালে সরকারি নজরুল একাডেমির মাঠের নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, ময়মনসিংহ পুলিশ সুপার কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশালের কাজী পরিবারের তৃতীয় প্রজন্ম কাজী খালেকুজ্জামান সোহেল, বিচ্যুতিয়াা ব্যাপারি বাড়ির পঞ্চম প্রজন্ম আজিজুল হক ব্যাপরি। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছিলেন বাংলাদেশ শিল্প কলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড সদস্য মোঃ জেহাদ উদ্দিন। পরে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে অবিস্মণীয়নজরুল বইয়ের মোড়ক উম্মোচন করেন অতিথি বৃন্দ। গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান মালা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD