বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইন মন্ত্রী নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ – আইনমন্ত্রী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ভোরের এক নতুন উদয় বাংলা সাহিত্যের রুচির বিপ্লব- প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রশিদুন্ নবী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর : শিশু রামিসা হত্যা একে একে ট্যাংকে নেমে প্রাণ গেল চার শ্রমিকের

ত্রিশালে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২ সময় দেখুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ সকাল ৮টায় ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কোটভবন, ত্রিশালে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

ঈদের এই পবিত্র জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিশ্ব মানবতার শান্তি এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনা করা হয়।

পরে উপস্থিত মুসল্লিদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও মালাকাত করেন এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন। এসময় তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD